জিয়া অরফানেজ এর চার্জসংক্রান্ত মামলায় উপস্থিত হননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে আগামী ২৫ মে মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকালে অপর আসামি কাজী সিলমিল হক কামালসহ অন্য আসামিদের পক্ষে বাদীর জেরা শুর হয়েছে।
গত ৫ এপ্রিল এ মামলায় জামিন নিয়ে বাড়ি ফেরা খালেদা এদিন আদালতে আসেননি। তার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
খালেদার নিরাপত্তা এবং বার কাউন্সিলের নির্বাচন নিয়ে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ব্যস্ততার কথা বলে সাক্ষ্যগ্রহণ মুলতবিরও আবেদন করেন বিএনপি প্রধানের আইনজীবীরা।