চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে বার্সেলোনা তারকা লিউনেল মেসিকে প্রশংসায় ভাসালেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। আর্জেন্টাইন মহাতারকাকে ‘বস’ বলে সম্বোধন করেছেন তিনি।
জার্মানির বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষক নয়ার বলেন, ‘মেসি ও কর্মের প্রতি আমার অশেষ ভক্তি-শ্রদ্ধা রয়েছে। সে খুবই বিনয়ী।’
গতবারও এই দুই দল সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেবার দুই লেগেই আধিপত্য ছিল বায়ার্নের। তবে এবার পরিস্থিতি বদলেছে বলে মনে করছেন বিশ্বকাপে গোল্ডেন গ্লোভস জয়ী এই গোলরক্ষক। বলেছেন, ‘এবারের দৃশ্যপট ভিন্ন। এবার তাদের দলে বেশি ইনজুরি নেই। তাছাড়া মেসিও বেশ ভালো সময় কাটাচ্ছেন।’