চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সীমান্তের ৬২/৯ এস পিলারের হরিহরনগরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় ৪০ মিনিট স্থায়ী পতাকা বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ ভারত থেকে মাদকদ্রব্য আসা বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে ফলপ্রসু আলোচনা হয়।
পতাকা বৈঠকে মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার শামসুল আরেফীন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব প্রদান করেন। অন্যদিকে বিএসএফের পক্ষে ভারতের ১৭৩ ব্যাটালিয়নের পুটিখালী ক্যাম্প কমান্ডার এসআই রাম কুমার পান্ডে বিএসএফের পক্ষে নেতৃত্ব প্রদান করেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন।