মাদক ব্যবসায় এবার ব্যবহৃত হচ্ছে এ্যাম্বুলেন্স। সোমবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী গড়াই সেতু টোল প্লাজার উত্তর পাশে পুলিশ একটি এ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ২২‘শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় এ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়।
মঙ্গলবার সকালে পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সোমবার রাত সাড়ে সাতটার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি এ্যাম্বুলেন্সকে কামারখালী টোল প্লাজার উত্তর পাশে সিগন্যাল দিলে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে এ্যাম্বুলেন্সটি আটক করে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করে। এ সময় এ্যাম্বুলেন্স’র চালক ওমর আলী ওরফে মুফাইকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।