গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেট গালায় অদ্ভুদ সব পোশাকে দেখা যায় তারকাদের। ছিলেন রিহান্না, বেয়ন্স, কিম, সেলেনা গোমেজসহ অনেকে। তবে আলোচনার অংশ এবার রিহান্না। হলুদ রঙের বিশাল এক গাউন পরে মেট গালায় আসেন রিহান্না। চারদিকে পশমের আবরণ, সোনালি সুতার কাজ এবং বাহারি ডিজাইনের ফুল দিয়ে তৈরি করা হয়েছে গাউনটি। যা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে হাঁটতে হয় রিহান্নাকে। তবে শেষ পর্যন্ত নিজের পোশাক সামলাতে হিমশিম খেতে হয় রিহান্নাকে। অনুষ্ঠানে কর্তব্যরত নিরাপত্তাকর্মীর কয়েকজন তার পোশাক ধরে রাখেন। সিঁড়িতে ওঠার সময় পেছন থেকে পোশাক ধরে রাখেন। বিতর্কিত ডিজাইনের পোশাকে এর আগেও একাধিকবার আলোচনায় আসেন ২৭ বছর বয়সী এই পপ তারকা।
এবারের মেট গালার প্রতিপাদ্য ছিল ‘চায়না: থ্রো দ্য লুকিং গ্লাস’। শিরোনাম অনুযায়ী অনুষ্ঠানের বিষয়বস্তুর সঙ্গে মিলে গেছে রিয়ান্নার গাউনটি। গাউনটি তৈরি করেছেন চীনের ডিজাইনার গু পেই।
রিহান্নার পোশাকটির কয়েকটি ব্যঙ্গ ছবিও এরইমধ্যে ইন্টানেটে পোস্ট করা হয়েছে। তার ছড়ানো গাউনকে পিজ্জা বানিয়ে একটি ছবি এডিট করে পোস্ট করা হয়। তবে বিষয়টি দর্শকদের আকর্ষণের মূল অংশ।