কুলাউড়ায় পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার

 
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়নাল আবেদীন নামে এক প্রবাসীর পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই দুই তরুণী দীর্ঘদিন ধরে ঐ প্রবাসীর বাড়িতে কাজ করত। নিহতরা হলো— একই জেলার কমলগঞ্জ থানার আদখানি গ্রামের মৃত. আকবর মিয়ার মেয়ে। তাদের নাম সখিনা (১৬) ও আরিয়া (১৮)।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকাল থেকে ঐ দুই তরুণী নিখোঁজ ছিল। পরে রাত নয়টার দিকে তাদের লাশ পুকুরে ভেসে ওঠে। পরে খবরটি থানায় জানান ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মিয়া। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
প্রাথমিকভাবে এ বিষয়ে পুলিশ কিছু না বললেও এলাকাবাসীর ধারণা, এক বোন পুকুরে নেমে ডুবে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্য বোনও পুকুরে ডুবে যায়।