গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক (৪২)। পরনে ছিল লুঙ্গি ও হাফ গেঞ্জি। এদিকে বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়েন আরেক ব্যক্তি।