দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ার পর ইউনিস খান (১২৪) ও আজহার আলীর (১০৮) দৃঢ়তায় এগিয়ে যাচ্ছে পাকিস্তান। ব্যাটিং দৃঢ়তায় দুইজনই শতক হাঁকিয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৭৫ ওভারে ২৬৭/২।
মোহাম্মদ শহীদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন খুলনা টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ (৮)। বাংলাদেশও হারিয়েছে এক বোলারকে। মাত্র দুই বল করে চোট পেয়ে মাঠ ছেড়েছেন রুবেল হোসেনের জায়গায় দলে সুযোগ পাওয়া শাহাদাত হোসেন। এরপর তাইজুল ইসলামের বলে শাহাদাতকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সামি আসলাম (১৯)।
এর আগে বুধবার মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।