সোনা মসজিদ স্থলবন্দরে ট্রাক চলাচল শুরু

পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের মধ্য দিয়ে চারদিন বন্ধ থাকার পর চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দরে ট্রাক চলাচল শুরু হয়েছে।
 
প্রশাসন ও পরিবহন মালিক শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছে এ ধর্মঘট প্রত্যাহার হলে বুধবার  দুপুর আড়াইটা নাগাদ সোনা মসজিদ স্থলবন্দরে ট্রাক চলাচল শুরু হয়।
 
আলোচনায় উপস্থিত ছিলেন, জেলা পরিবহণ মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সোনামসজিদ শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম মাষ্টারসহ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউর রহমান টানুসহ পানামাপোর্ট লিংক লিমিটেডের  নেতারা।