দিনাজপুরে পুলিশ বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে—ভোরে পুলিশ দিনাজপুর জেলার ৫টি উপজেলায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে। এর মধ্যে জামায়াতের ৪ এবং বিএনপির ৩ নেতা-কর্মী রয়েছেন। এরা হলেন—খানসামা উপজেলা জামায়াতের রাজ্জাক (৪০), হবিবর রহমান (৪৫); বীরগঞ্জ উপজেলা জামায়াতের আব্দুল মান্নান (৪২); পার্বতীপুর উপজেলা জামায়াতের বাবলু মিয়া (৩০)। এ ছাড়া, বিএনপির ৩ জন হলেন—বিরামপুর উপজেলার ইব্রাহিম আলী (৩০), আব্দুল মজিদ (৩৫) এবং নবাবগঞ্জ উপজেলার জুলফিকার আলী (৩৮)।
পুলিশ জানিয়েছে—গ্রেফতার ৭ জনের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।