মধুখালী উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি মারা গেছেন

মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান সহযোগী মুক্তিযোদ্ধা ওরফে মঞ্জু মিয়া মারা গেছেন।
 
বুধবার বিকেল পৌনে চারটার দিকে রাজধানী ঢাকার গ্রীন রোডের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি-----রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
 
বৃহস্পতিবার বেলা ১১টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে মরদেহ উপজেলার শাহ হাবিব দাখিল মাদরাসা কবরস্থানে দাফন করা হবে।
 
সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান মঞ্জু মিয়ার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মনোজ সাহা, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুল, সিপিবির সভাপতি আব্দুল মালেক শিকদার, অ্যাডভোকেট মানিক মজুমদার সমবেদনা জ্ঞাপন করেন।
 
একই সাথে মধুখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শাহ মো. ফারুক হোসেন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ মধুখালী নাগরিক সমাজের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
 
এদিকে উপজেলা আওয়ামী লীগ তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।