সফরের আগে পাকিস্তানের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় বুধবার সন্তোষ প্রকাশ করেছেন জিম্ববুয়ে ক্রিকেটের একটি প্রতিনিধি দল। ছয় বছর পর টেস্ট খেলুড়ে কোন দেশ হিসেবে পাকিস্তান সফর করছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। আগামী ২২-৩১ মে লাহোরে দুই টি-২০ এবং তিন ওয়ানডে ম্যাচের এই মিনি সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে।
তবে প্রতিপক্ষ কিংবা সিরিজের দৈর্ঘ্য বিবেচনার চেয়ে এর ঐতিহাসিক তাত্পর্য ব্যাপক। কারণ এই সিরিজের মাধ্যমেই পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার ঘটনায় ছয় পুলিশ সদস্য নিহত ও সফরকারী দলের সাত খেলোয়াড় আহত হওয়ার পর থেকে টেস্ট খেলুড়ে দেশগুলো পাকিস্তান সফর থেকে বিরত আছে।
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার ঘটনায় ছয় পুলিশ সদস্য নিহত ও সফরকারী দলের সাত খেলোয়াড় আহত হওয়ার পর থেকে টেস্ট খেলুড়ে দেশগুলো পাকিস্তান সফর থেকে বিরত আছে।
সফররত নিরাপত্তা প্রতিনিধি দলের প্রধান জিম্বাবুয়ে ক্রিকেট ম্যানেজিং ডিরেক্টর অ্যালিস্টার ক্যাম্পবেল পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা নিশ্চিত যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে তাতে আমরা নিরাপদ থাকব এবং দিন শেষে স্বভাবতই ক্রিকেট জয়ী হবে।’
জিম্বাবুয়ের হয়ে ৬০ টেস্ট ও ১৮৮ ওয়ানডে খেলা সাবেক অধিনায়ক ক্যাম্পবেল বলেন, খেলোয়াড়ী জীবনে সব সময়ই তিনি পাকিস্তানে নিরাপদ বোধ করতেন।
তিনি বলেন, ‘আমি পাঁচ অথবা ছয় বার পাকিস্তান সফর করেছি এবং পুরো দেশেই খেলার সুযোগ পেয়েছি ও সব সময়ই নিরাপদ ছিল।’
তিনি বলেন, ‘আমি পাঁচ অথবা ছয় বার পাকিস্তান সফর করেছি এবং পুরো দেশেই খেলার সুযোগ পেয়েছি ও সব সময়ই নিরাপদ ছিল।’
লাহোরে শুরু করার পর ‘আশা করছি আগামী বছরগুলোতে আবারো এখানে আসব এবং দেশের বাকি ভেন্যুতেও খেলব ও পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বিদ্যমান থাকবে।’ বাসস