একপেশে লড়াইয়ে ব্যাঙ্গালোরে বিধ্বস্ত পাঞ্জাব

ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিং এবং মিচেল স্ট্যার্ক ও শ্রিনাথ অরভিন্দের মারাত্মক বোলিং এ সহজ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জা ব্যাঙ্গালোর। একপেশে লড়াইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৩৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। 
 
বুধবার ব্যাঙ্গালোরে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২২৬ রান করে স্বাগতিক দল। আউট হওয়ার আগে ৫৭ বলে ১১৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন গেইল। এবি ডি ভিলিয়ার্স অপরাজিত থাকেন ৪৭ রান। গেইলের সঙ্গে ১১৯ রানের উদ্বোধনী জুটি উপহার দেওয়া অধিনায়ক বিরাট কোহলি করেন ৩২ রান। 
 
জবাবে স্ট্যার্ক ও আরভিন্দের তোপে ১৩ ওভার ৪ বলে ৮৮ রানে অলআউট  হয়ে যায় পাঞ্জাব। 
 
অতিথি দলের মাত্র দুই জন ব্যাটসম্যান পৌঁছান দুই অঙ্কে। সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত থাকেন আকসার। এছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল ঋদ্ধিমান সাহা। 
 
স্ট্যার্ক মাত্র ১৫ রানে নেন ৪ উইকেট। আর আরভিন্দ ৪ উইকেট নেন ২৭ রানে।