কুমিল্লায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে সামিয়া আক্তার (৩) ইমন (৪) নামে দু’ভাই-বোনের মৃত্যু হয়েছে। 
বৃহস্পতিবার  বেলা পৌনে ১২টায় এ ঘটনা ঘটেছে জেলার বুড়িচং উপজেলার জরুইন গ্রামে। 
 
স্থানীয়রা জানান, বেলা পৌনে ১২টায় বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জরুইন গ্রামের হোসেন মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৩) এবং হানিফ মিয়ার ছেলে ইমন (২) বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করতে গিয়ে ডুবে যায়। এরা সম্পর্কে চাচাতো ভাই-বোন। বাড়ির লোকজন তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দু’জনকেই মৃত ঘোষণা করেন।