নিজের অফ স্পিন বোলিং করার অনুমতি পেলেন কোলকাতা নাইট রাইডার্স স্পিনার ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন। সফলভাবে বোলিং অ্যাকশন শুধরানোর পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বৃহস্পতিবার তাকে এই অনুমতি দেয়।
তবে বিসিসিআই নিজের শুধরানো অ্যাকশনে পরিবর্তন না আনার জন্য নারাইনকে সতর্ক করে দিয়েছে। এখন থেকে সব অ্যাকশনের বোলিংই করতে পারবেন নারাইন।
শেষ বারের মত সতর্ক করে দিয়ে বিসিসিআই জানিয়েছে, পুনরায় অবৈধ অ্যাকশন ধরা পড়লে আইপিএলের চলতি আসরে আর বোলিং করতে পারবেন না এই তারকা স্পিনার।
চলমান আইপিএলে গত ২৮ এপ্রিল এ ওয়েস্ট ইন্ডিয়ানকে তার অফ স্পিন বোলিং নিষিদ্ধ করেছিল বিসিসিআই।-বাসস।