কলারোয়ায় শিশু হত্যা, গ্রেফতার ১

 
 
 
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় চার বছরের শিশু শাওনকে হত্যার অভিযোগে মায়ের দ্বিতীয় স্বামী সবুজ গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ঝিকরা গ্রামের একটি পুকুর থেকে শাওনের লাশ উদ্ধার করা হয়েছে। শাওন ঝিকরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
 
কলারোয়া থানার ওসি আবু সালেহ মো. মাসুদ করিম জানান—সাইফুল হোসেনের স্ত্রী ফাতেমা ২২ দিন আগে একই উপজেলার বামনখালী গ্রামের সবুজ গাজীকে বিয়ে করে। সম্প্রতি সবুজ গাজী ফাতেমাকে বোম্বে নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল। ফাতেমা ছেলেকে নিয়ে যেতে রাজি হয়। কিন্তু সবুজ গাজী তা মেনে নিতে পারেনি। তাই সবুজ গাজী ঝিকরা গ্রামের একটি পুকুরের পানিতে চুবিয়ে শাওনকে হত্যা করে। বিষয়টি বৃহস্পতিবার সকালে জানাজানি হয়।
 
এ ঘটনায় ফাতেমা বাদী হয়ে সবুজ গাজীর বিরুদ্ধে কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে।