বইমেলাতে বউ গিয়েছে
কিনবে বলে বই
সাথে গেছে কাজের বুয়া
খুশিতে হইচই।
বইয়ের মেলায় মিলছে না বই
নিজের মনের মতো
কিনবে সে বই দেখে যদি
হোক না মূল্য যত।
‘স্বামীকে বশ করার উপায়’
আছে কি ভাই কাছে?
থাকলে আমায় দেন তো ভাই
না দেখুক কেউ পাছে।
ম্যামের কথা শুনে বুয়া
বলে, ‘আমার চাই
ইচ্ছে তো হয় একটা বই আজ
বাসায় নিয়ে যাই।
চাই না কোনো টাকা-পয়সা
কিংবা কোনো শাড়ি
আজকে আমার দরকারি বই
বুয়ার খরবদারি।’
বিএমসি কলেজ, চট্টগ্রাম