রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য জাহানারা সিদ্দিকীকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। তিনি সর্বশেষ ভ্যাট নিরীক্ষা ও গোয়েন্দা বিভাগে সদস্য পদে দায়িত্ব পালন করেন। বুধবার তার অবসরের বিষয়ে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞপন জারি করে।
ওই প্রজ্ঞাপনে তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে উল্লেখ করে তাকে ‘জনস্বার্থে’ অবসর দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপন জারি হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক অবসরের তালিকায় এনবিআরের আরো একাধিক সদস্যের নাম রয়েছে।