কুমিল্লায় বজ্রপাতে মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো ৫জন। বৃহস্পতিবার বিকালে জেলার বরুড়া, হোমনা ও তিতাস উপজেলায় বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
বরুড়া উপজেলার কাচিয়াপুকুরিয়া গ্রামে বাড়ির পাশে বিকাল ৪টার দিকে সবজি ক্ষেতে কাজ করার সময় আবদুল মালেকের স্ত্রী ফয়জুন্নেসা (৬০), তার ছেলে মহসিন মিয়া (৪০) ও নাতি রবিউল (১০) বজ্রপাতে মারাত্মক আহত হন। এসময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বৃহস্পতিবার বিকালে জেলার হোমনা ও তিতাসে বজ্রপাতে আরো ৩জন মারা গেছেন। নিহতরা হচ্ছেন- হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের রামপুর গ্রামের মো. আব্দুস সালাম (২৫) এবং তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামের মো. শাহজালাল (২২) ও যাত্রাবাড়ী গ্রামের সজল (১৮)।