রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

 
সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকবির ১৫৪তম জন্মদিনে শুক্রবার সকাল ১০টার দিকে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফলক উন্মোচন করেন তিনি।
 
এ সময় এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এরপর শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।