চাঁদপুরের মতলবে রুবেল হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মতলব দক্ষিণ উপজেলার নন্দীখোলা গ্রামের চর্তুরাজ দিঘী থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় রুবেল। বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। আজ সকালে বাড়ি থেকে খানিক দূরের এক দিঘীতে একটি লাশ ভেসে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।