চার উইকেট হাতে রেখে ইংনিস ঘোষণা করেছে পাকিস্তান। দিনশেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ৬৩ রান নিয়ে মাঠ ছাড়ে। ৪৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে টাইগারদের। ইমরুল কায়েস ১৬ রান করে ইয়াসির শাহের বলে বোল্ড হন। মুশফিক বাহিনীর টার্গেট ৪৮৭ রান। হাতে আছে ২ দিন ও ৯ উইকেট। ক্রিজে আছেন তামিম ইকবাল (৩২) ও মুমিনুল (১৫)।
অধিনায়ক মিসবাহ উল হক আউট হয়ে যাওয়ায় পরই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সংগ্রহ করে ৬ উইকেটে ১৯৫ রান। প্রথম ইনিংসে ৩৫৪ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে জয়ের জন্য ৫৫০ রান করতে হবে।
এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ৮ উইকেট হারানোর পর ৫৫৭ রানে ইনিংস ঘোষণা করে। জবাবে ব্যাট করতে নেমে শুক্রবার ২০৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৯৫ রান করে ইনিংস ঘোষণা করে।