চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

ঢাকা-চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
 
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পেরুল নামক স্থানে শুক্রবার বিকেল চারটার দিকে সেনা সদস্যবাহী একটি ট্রেনের মাঝের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।এতে চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে।
 
লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।