নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ থেকে দূরে রাখা সম্ভব। রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা সুস্থ বিনোদন ও অনাবিল আনন্দের এক উৎস। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে একতা গড়ে তুলে আমরা দেশকে আরো এগিয়ে নিতে চাই। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কর্মকর্তা-কর্মচারীদের নির্মল আনন্দ ধারায় ও কর্ম প্রেরণায় উজ্জীবিত করে। পাশাপাশি তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে বলেও উল্লেখ করেন তিনি।
আরো পড়ুন: ডারউইনের আগে বিবর্তনবাদের তত্ত্ব দিয়েছিলেন মুসলিম বিজ্ঞানী
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, বিআইডব্লিউটিএ’র সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. শহিদুল ইসলাম, সদস্য (অর্থ) মো. নূরুল আলম প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ