পর্যটকদের বিনামূল্যে হোটেল সুবিধার সঙ্গে থাকছে খাবার

পুলওয়ামা হামলার পর থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমশ বাড়চ্ছে। তার প্রভাব পড়েছে কাশ্মীরে। গত কয়েক সপ্তাহে প্রবল ধাক্কা খেয়েছে কাশ্মীরের পর্যটন। তার জেরে প্রবল সমস্যায় পড়েছিলেন কাশ্মীরের হোটেল মালিকেরা। সমস্যার সুরাহার জন্য অভিনব উপায় খুঁজলেন হোটেল মালিকেরা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘কান্ট্রিসাইড ট্যুর এন্ড ট্রাভেলস’ নামে একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি একটি পোস্ট করা হয়। পোস্টে কাইজার নামে একটি হোটেল কর্তৃপক্ষ, প্রত্যেককে কাশ্মীরে ঘোরার জন্য আবেদন জানিয়েছে।

আরো পড়ুন: পুরুষদের ব্যাচেলর সমস্যা দূর করতে আসছে রোবট ‘বধূ’

পোস্টে পর্যটকদের উদ্দেশ্যে বলা হয়েছে, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যটকদের বিনামূল্যে হোটেলের ঘর দেবে কাইজার হোটেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে খাবারেরও ব্যবস্থা করবে হোটেল কর্তৃপক্ষ।

সীমান্তে দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতির জেরে মুখ থুবড়ে পড়ছে উপত্যকার পর্যটন। এমন পরিস্থিতিতে পর্যটনের জন্য নতুন আশা দেখাল কাশ্মীরের এক হোটেল।

ইত্তেফাক/বিএএফ