ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে নবনির্মিত ইউনাইটেড মডিওলার পাওয়ার প্লান্ট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুত্ উত্পাদন শুরু হয়েছে। প্রায় ২শ’ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই ইউনিটটি নির্ধারিত সময়ের আগেই গতকাল শুক্রবার সকাল থেকে ১৯৫ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে সরবরাহ করছে। এই বিদ্যুত্ কেন্দ্রটি চালু হওয়ায় দেশের বিদ্যুত্ ঘাটতি অনেকটাই কমে আসবে বলে মনে করছেন বিদ্যুত্ কেন্দ্র কর্তৃপক্ষ।
ইউনাইটেড পাওয়ার লিমিটেড-এর প্রকল্প পরিচালক অজিত কুমার জানান, টানা হরতাল-অবরোধের বাধা সত্ত্বেও কমার্শিয়াল অপারেশন তারিখের নির্ধারিত সময়ের আগেই বিদ্যুত্ কেন্দ্রটি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুত্ উত্পাদন শুরু হয়েছে। এতে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুত্। এই কেন্দ্রটি চালু হওয়ায় দেশের বিদ্যুত্ ঘাটতি অনেকটাই কমবে।