এক সময়কার চলচ্চিত্র নায়িকা সাহারার গায়ে হলুদ বেশ ঝাঁকজমকভাবেই শেষ হয়েছে গত বুধবার। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সাহারার গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চিত্রনায়িকা শাবনূর ও অমিত হাসান গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে আশীর্বাদ করেন।
এদিকে গত শুক্রবার রাতে রাজধানীর মহাখালীতে অবস্থিত একটি কনভেনশন সেন্টারে সাহারার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সাহারার বর মাহবুবুর রহমান মনি পেশায় একজন ব্যবসায়ী। সাহারার এই বিয়ের আনুষ্ঠানিকতায় শাবনূর, অমিত হাসানসহ একাধিক চিত্রনির্মাতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এটি চিত্রনায়িকা সাহারার তৃতীয় বিয়ে।