রিচার্ডসের পাশে মুমিনুল

 
কখনোই ঠিক হাসিতে ফেটে পড়া মানুষ তিনি নন। বিশেষ কওে নিজের সাফল্যে খুব উচ্ছ্বাস প্রকাশ করা, খুব হেসে একাকার হওয়া তার স্বভাব নয়। তারপরও একটা ফিফটি কওে একটু হাস্যোজ্জ্বলভাবে ব্যাট উচু করবেন, এটুকু অন্তত আশা করা যায়। কিন্তু শরিবারও তাও করলেন না মুমিনুল হক; বড়ই সাদামাটাভাবে সারলেন ফিফটি উদযাপনটা।
 
সাদামাটা না হয়ে উপায়ও ছিলো না। মুমিনুলের আরেকটা ফিফটির দিনে বাংলাদেশ যে ফিরে গেল সেকালে। চার দিন শেষ না হতেই টেস্টে বিশাল এক পরাজয় নিয়ে মাঠ ছাড়লো মুমিনুলদেও দল। অবশ্য এমন দিনেও বাঁধিয়ে রাখার মতো এক কীর্তি কওে নিজের নাম অমর করে তোলার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের এই ‘লিটল মাস্টার’।
 
টানা ১১ টেস্টে ফিফটি কওে শচীন টেন্ডুলকারদেও ছাড়িয়ে এখন মুমিনুল উঠে গেলেন ভিভ রিচার্ডসদেও কাতাওে; এবার সামনে তার শুধুই এবি ডি ভিলিয়ার্স। 
 
টেস্টে ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের সফলতম এই ব্যাটসম্যান সম্পর্কে ক দিন আগেও লেখা হয়েছে—ব্র্যাডম্যানের পরই মুমিনুল। সে রেকর্ড এখনও ধরে রেখেছেন কক্সবাজারের এই তরুণ।
‘ব্র্যাডম্যানের পর মুমিনুল’ এটার ব্যাখ্যা ছিলো ব্যাটিং গড়ে। স্যার ডন ব্র্যাডম্যান ৫২ টেস্টের ক্যারিয়ারে ৯৯.৯৪-এর অলৌকিক এক ব্যাটিং গড়ে ব্যাট চালিয়ে গেছেন। ঘটনা হল, ১০ টেস্ট খেলে ফেলেছেন, এরকম ব্যাটসম্যানদের মধ্যে ব্র্যাডম্যানের পর ও মুমিনুল হকের আগে আর কেউ নেই! এই মিরপুর টেস্ট শেষে ১৪  টেস্টে মুমিনুলের ব্যাটিং গড় ৬০.০০!
শরিবার দলের সপ্তম ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন, নামের পাশে ১০২ বলে ৯টি চাওে সাজানো ৬৮ রানের ঝকঝকে এক ইনিংস। অবশ্যই মুমিনুল এই ইনিংসটাকেও সেঞ্চুরিতে রূপ দিতে না পারায় সমালোচনা চলতে পারে। অবশ্যই আরেকটা বড় ইনিংসের জন্য তার আফসোসটা আরেকটু প্রলম্বিত হলো।
 
তবে এবার মুমিনুল আলোচনায় এলেন টানা এগারো টেস্টে কোনো না কোনো ইনিংস পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে। এই বিষয়ক রেকর্ডটা নিজের হাতে রেখেছেন এখনও টানা ১২ টেস্টে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা এবি ডি ভিলিয়ার্স।
 
 মুমিনুল করলেন তার ১১তম টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি। ফলে তিনি টেন্ডুলকারদের ছাপিয়ে এবার চলে এলেন ভিভ রিচার্ডসদের পাশে। টানা এগারো টেস্টে পঞ্চাশোর্ধ্ব ইনিংস আছে আর গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের।
 
মানে মুমিনুলকে এই রেকর্ডে এক নম্বর হতে গেলে আর দুটি টেস্টে ধারাটা ধরে রাখতে হবে।
অবশ্য মুমিনুল নিশ্চয়ই চাইবেন যে, সেই দুটি টেস্টে ইনিংসগুলো যেন এমন ছোট ছোট ফিফটিতে শেষ না হয়। বরং ফিফটিগুলোকে কিভাবে তিন অংকে পৌছে আরও লম্বা করা যায় সেই চ্যালেঞ্জটা নেওয়ার পালা চলে এসেছে।
 
সর্বশেষ এগারো টেস্টে মুমিনুল
রান              প্রতিপক্ষ
১৮১, ২২*     নিউজিল্যান্ড
৪৭, ১২৬*    নিউজিল্যান্ড
৮, ৫০                   শ্রীলঙ্কা
১৩, ১০০*    শ্রীলঙ্কা
৫১, ১২         ওয়েস্ট ইন্ডিজ
৩, ৫৬          ওয়েস্ট ইন্ডিজ
৫৩, ০          জিম্বাবুয়ে
৩৫, ৫৪        জিম্বাবুয়ে
৪৮, ১৩১*    জিম্বাবুয়ে
৮০ ও ২১      পাকিস্তান
১৩ ও ৬৮     পাকিস্তান