আজ থেকে চালু হচ্ছে বিনামূল্যে একটি বিশেষ ইন্টারনেট সেবা। এতে ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের আওতায় ডেটা খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাবে।
এর ফলে জাতীয় তথ্য বাতায়ন, ফেইসবুক, উইকিপিডিয়াসহ বেশ কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন একজন গ্রাহক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলছেন, ফেইসবুকের একটি উদ্যোগের সঙ্গে সমন্বয় করে সরকার এ উদ্যোগ গ্রহন করেছে।
ইন্টারনেট ডট ওআরজি থেকে একটি এ্যাপলিকেশন ব্যবহার করে রবি অপারেটরের গ্রাহকেরা প্রাথমিকভাবে এটি ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে অন্য অপারেটররাও এতে যুক্ত হবেন।
প্রাথমিকভাবে আটাশটি ওয়েবসাইট বিনামূল্যে দেখা যাবে। পরে এই সংখ্যা আরো বাড়ানো হবে।