হায়দ্রাবাদকে জেতালো হেনরিক্সের আক্রমণাত্মক ব্যাটিং

মোইজেস হেনরিক্সের আক্রমণাত্মক ব্যাটিং এ দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 

এই জয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। 

শনিবারের দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৩ রান করে হায়দ্রাবাদ। দলের পক্ষে ৭৪ রান করে অপরাজিত থাকেন মোইজেস হেনরিক্স। ২৫ রানে ২ উইকেট নিয়ে দিল্লির সফলতম বোলার নাথান কোল্টার-নাইল। 

জবাবে কুইন্টন ডি কক ও কেদার যাদবের অর্ধশতকে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ৬ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দিল্লির। উদ্বোধনী ব্যাটসম্যান ডি কক ৫০ রান করেন। আর যাদব ৬৩ রানে অপরাজিত থাকেন। হায়দ্রাবাদের কর্ন শর্মা ১২ রানে নেন ২ উইকেট।