টানা তিন পরাজয়ের পর জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে লুইস ফন গালের দল।
এই জয়ের পর ৩৬ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট হলো ৬৮। পঞ্চম স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৬১, তবে ১টি ম্যাচ কম খেলেছে তারা। চ্যাম্পিয়ন চেলসির পয়েন্ট ৮৩। চেলসির সমান ৩৫ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ১ ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ৭০, তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।