রাজশাহীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার

বিআরটিসি’র বাস-সার্ভিস চালু করার প্রতিবাদে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
 
শনিবার রাতে প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতারা রবিবার সকাল থেকে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেন।
 
রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি ধর্মঘট প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন।