ইসলামপুরে প্রেমিক যুগলের আত্মহত্যা

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর দক্ষিণপাড়া গ্রামে একই ওড়নায় ফাঁস নিয়ে প্রেমিক যুগল আত্মহত্যা করেছে।
 
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই গ্রামের দুদু মিয়ার ছেলে বাবু (১৮) ও সাইদুরের মেয়ে শাপলা খাতুন (১৬) বাঁশ ঝাড়ে একই উড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ রবিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়।
 
পুলিশের প্রাথমিক ধারনা, এটা প্রেমঘটিত বিষয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে পুলিশ জানায়।