রনবীর-ক্যাটের বিয়ে আগামী বছর

 
দু’জন দুজনের সম্পর্কের বিষয়ে আগেই মুখ খুলেছেন। এবার আনুমানিক বিয়ের তারিখও ঘোষণা করলেন রনবীর। আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাত্কারে রনবীর কাপুর বলেছেন, ‘এখন আমরা দুজনই খুব ব্যস্ত। বিয়ে করার সময় নেই। তাই ঠিক করেছি আগামী বছরের শেষের দিকেই আমরা বিয়ে করব। এ বিষয়ে দুজনই আমরা রাজি।’
 

সবকিছু এভাবে বলে দেয়ার পেছনে যুক্তিও দিয়েছেন রনবীর। বললেন, ‘বয়স ৩৩ হয়েছে, এখনই পরিবার শুরুর সময়। আর সব বলে দেয়ার সময়টাও হয়েছে। এখন যদি আমরা চুপ করে থাকি, তবে সম্পর্ককে অশ্রদ্ধা করা হবে।’