সাতক্ষীরায় জামায়াত-শিবিরের কর্মীসহ গ্রেফতার ৫৩


নাশকতার অভিযোগে পুলিশের চলমান অভিযানে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের দুই জন ও শিবিরের একজন কর্মী রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।