দ্রুত নিষ্পত্তির জন্য ব্লগার রাজিব হায়দার হত্যা মামলা ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে ঢাকার তিন নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ঠিক করে দেবেন।