সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহত নাসির উদ্দিন (২৩) উপজেলার গয়হাট্টা গ্রামের তান্নু মিয়ার ছেলে ও আহত হালিম উপজেলার জুংলীপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার জুংলীপুর ব্রিজের পাশে নাসির উদ্দিন ও হালিম তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে থামিয়ে কথা বলছিলেন। এ সময় তেলবাহী একটি ট্যাংক লড়ি পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলেনাসির ঘটনাস্থলেই নিহত হন। আহত হালিমকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ট্যাংক লড়িটি আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।