জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শীরিন শারমিন চৌধুরী বলেছেন, ‘আমরা জনসভায় যে প্রতিশ্রুতি দেই তা বাস্তবায়ন করি। দেশে এই প্রথম পীরগঞ্জ উপজেলায় ১৫ হাজার ৩’শ পরিবারকে একযোগে বিদ্যুৎসংযোগ প্রদান করা হলো।
সোমবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার ৩০৮টি গ্রামের মধ্যে ১১৩টি গ্রামে ১৫হাজার ৩’শ পরিবারকে বিদ্যুৎসংযোগ প্রদান এবং ২০ এমভিএ ক্ষমতা সম্পন্ন দুটি (পীরগঞ্জ-১ও২) উপকেন্দ্রর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেনে।
ভেন্ডাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মঈন উদ্দিন ও রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহম্মেদ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র পরিচালক বোর্ডের চেয়ারম্যান আনিছুর রহমান রোকন, জেনারেল ম্যানেজার দেওয়ান মোহাম্মদ তোফাজ্জল হোসেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোনায়েম সরকার মানু প্রমুখ।