ঢামেক থেকে পুলিশ হেফাজতে আসামি লাপাত্তা

 
 
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেকে) চিকিত্সাধীন এক আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। সোমবার ভোরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ১০০ নম্বর ওয়ার্ড থেকে আসামী পালিয়ে যায়।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে মোটরসাইকেল চুরির সন্দেহে ঐ যুবককে জনতা গণপিটুনি দেয়। এতে ঐ যুবক অচেতন হয়ে পড়েন। পরে রাত ১০ টার দিকে ঢামেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার পরিচয় জানা যায়নি। রাতে পুলিশ ও আনসারের দু’জন সদস্যের পাহারায় তাকে হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছিল।
 
সোমবার সকাল ৭ টার দিকে কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যরা হাসপাতালের বেডে ঐ আসামিকে দেখতে পাননি।
 
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ও আনসার সদস্য দায়িত্বে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।