কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মানবপাচারকারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ভোমরিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন (৩৮) ঐ উপজেলার খুরুশকূল ইউনিয়নের কাউয়ারপাড়ার বাসিন্দা। বাবার নাম মোহাম্মদ মোস্তফার ছেলে।
এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বলেন, ‘ঐ এলাকায় মানবপাচারকারীরা অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ‘বন্দুকযুদ্ধে’ বেলাল ঘটনাস্থলেই নিহত হন।’