নাটকীয় ম্যাচে হায়দ্রাবাদের জয়

রান বন্যার ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষ দল কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে হায়দ্রাবাদ। জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৮০ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস।

অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিং এ বড় সংগ্রহ পায় হায়দ্রাবাদ। ওয়ার্নার ৫২ বলে ৮১ রানের দারুণ এক ইনিংস খেলেন।

জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্যে নামা পাঞ্জাবের শুরুটা ভালোই করেছিল। উদ্বোধনী জুটিতে ৪২ রান তুলে নেওয়ার পর পথ হারায় তারা। দলীয় ৬৫ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারানতে বিপদে পড়ে যায় জর্জ বেইলির পাঞ্জাব। তবে ৯৯ রানে ছয় উইকেট হারানো দলটির শেষ ভরসা ছিল ডেভিড মিলার।

দলের হয়ে ৪৪ বলে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি মিলার। হায়দ্রাবাদের হেনরিকস ১৬ রানে ৩টি আর বিপুল শর্মা ২টি করে উইকেট নেন।