চৌগাছায় তিনটি এয়ারগান উদ্ধার

যশোরের চৌগাছা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি এয়ারগান উদ্ধার করে। বিভিন্ন মামলার ছয়জন আসামিকে গ্রেফতার করেছে। 
 
থানা সূূত্রে জানা গেছে, পুলিশ সোমবার রাতে সীমান্তবর্তী আন্দুলিয়া গ্রামের জহুরুলের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি এয়ারগান উদ্ধার করে। এছাড়া অপহরণ মামলার মাড়ুয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে জনি মিয়া ওয়ারেন্টভুক্ত ফুলসারা গ্রামের শেখ মখছেদ আলীর ছেলে নাদেরুজ্জামান, চানপুরের জামাত আলীর ছেলে জহুরুল ইসলাম, দেবালয়ের রেজাউল ইসলামের ছেলে হাসান ও রাসেল এবং সাজাপ্রাপ্ত আসামি ইছাপুরের নূর মোহাম্মদের ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করে।