গাড়ি ভাংচুর মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে দেয়া পুলিশের অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।
গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম ফারজানা খান মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গত বছর ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রেবাস ও একটি লেগুনা ভাংচুর করা হয়।
এ ঘটনায় সাংবাদিক এমএ ফরিদ বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেয়র এম এ মান্নান, দলের জেলা সভাপতি ফজলুল হক মিলনসহ ৩০ জনের নামে এবং অজ্ঞাত পরিচয় আরও ১৫/২০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন।