বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা একটি চিত্রকর্ম নিউইয়র্কের একটি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। 'উইমেন অব আলজিয়ার্স' শিরোনামের চিত্রকর্মটি ১৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়, বাংলাদেশি টাকায় যা প্রায় এক হাজার চার শ' কোটি টাকার সমান।
একই দিনে আলবারটো গিয়াকোমেট্টির একটি ব্রোঞ্জের ভাস্কর্য ১৪ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হয়েছে। এটিও বিক্রি হওয়া কোন ভাস্কর্যের সর্বোচ্চ রেকর্ড।
১৯৫৫ সালে পিকাসোর আঁকা এই চিত্রকর্মটি তার সেরা চিত্রকর্মের একটি যেটি ব্যক্তিগত মালিকানায় ছিল।
এর আগে ব্রিটিশ চিত্রকর ফ্রান্সিস বেকনের ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রেউড’ চিত্রকর্মটি ২০১৩ সালে রেকর্ড মূল্য ১৪ কোটি ২৪ লাখ ডলারে বিক্রি হয়। সূত্র: বিবিসি