লালমনিরহাটে অবস্থিত ৫৯টি ছিটমহলে জনগণনা কাজের শুরুর একদিন পরেই তা স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ছিটমহল বিনিময় কমিটির সভাপতি ময়নুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি নিজ উদ্দোগে এ জনগননার কাজটি শুরু করে। লালমনিরহাটের ৫৯টি ছিটমহলের জনগননার কাজে আটজনকে নিয়োগ দেয়া হয়। তারা প্রতিটি বাড়িতে গিয়ে ছিটমহলের বাসিন্দাদের নাম, পেশা, জন্ম তারিখ, মাসিক আয়, নাগরিকত্ব প্রভৃতি বিষয়ে তথ্য সংগ্রহ করবে। পরে এসব ফরম সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানোর কথা ছিল।
তবে ছিটমহলে অস্থিরতা ও তালিকায় অবৈধ ব্যক্তির অনুপ্রবেশের আশংকায় এই কার্যক্রম স্থগিত করা হয়।
এর আগে সর্বশেষ ২০১১ সালে সরকারীভাবে ছিটমহলে জনগণনার কাজ করা হয়।