মিঠামইন উপজেলায় ড্রাম বিস্ফোরণে ওষুধ কোম্পানির মিজানুর রহমান (৩০) নামের এক বিক্রয় প্রতিনিধি মারা গেছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান—বুধবার সকাল নয়টার দিকে বাজারের একটি ওয়েল্ডিংয়ের দোকানে ডিজেল ব্যবহৃত একটি ড্রাম কাটার সময় হঠাৎ ড্রামটি বিস্ফোরিত হয়। এ সময় ড্রামের একটি বড় টুকরা দোকানের পাশ দিয়ে যেতে থাকা মিজানুর রহমানের মাথায় আঘাত হানে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মিজানুর উপজেলার মইষারকান্দি গ্রামের বাদশা মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে—মিজানুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।