বাংলাদেশ শিপিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন

 
ডিএসই জানিয়েছে—বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১৩ জুন কোম্পানিটিরএজিএম অনুষ্ঠিত হবে। এর আগে ৬ জুন এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এজিএমের তারিখ পরিবর্তন করা হলেও ভেন্যু অপরিবর্তিত থাকবে। চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় অবস্থিত শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুনশি অডিটরিয়ামে বেলা ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে।