৫৭ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ১৪ জুন

 
 
৫৭টি ইউনিয়ন পরিষদের শূন্য পদে আগামী ১৪ জুন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন সময়ে শূন্য হওয়া ইউনিয়নের উপনির্বাচনের জন্য বুধবার এ সংক্রান্ত নথিতে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক মামলা থাকার কারণে গ্রেফতারের ভয়ে পরিষদে অনুপস্থিত, অনিয়ম এবং মৃত্যুজনিত কারণে  পদগুলো শূন্য হয়েছে।
 
ইসি সচিবালয়ের সহকারী সচিব আশফাকুর রহমান  দৈনিক ইত্তেফাককে জানান—৫৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে চেয়ারম্যান পদে, ৪৭টিতে সাধারণ সদস্য পদে এবং বাকি ৫টিতে সংরক্ষিত মহিলা সদস্য পদ শূন্য হয়েছে। এ সব ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে রিটার্নিং অফিসার ও অপিল কর্তৃপক্ষ যথাক্রমে উপজেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসার।
 
শূন্য হওয়া ৫৭টি উপজেলার মধ্যে ৫টি চেয়ারম্যান পদ হচ্ছে—সিরাজগঞ্জের দুর্গানগর, ফুলবাড়ীয়ার কালাদহ, লৌহজংয়ের হলদিয়া, নাঙ্গলকোটের দৌলখাঁড় এবং গোলাপগঞ্জের ফুলবাড়ী।
 
সংরক্ষিত পাঁচটি ইউনিয়ন পরিষদ হচ্ছে—মতলব দক্ষিণের উপাদী উত্তরের ১ নম্বর ওয়ার্ড, নবীনগরের নাটঘর ইউপির ২ নম্বর ওয়ার্ড, মোড়েলগঞ্জের হোগলাপাশার ২ নম্বর ওয়ার্ড, আগৈলঝাড়ার রত্নপুরের ১ নম্বর ওয়ার্ড এবং পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড।
 
বাকি ৪৭টি সাধারণ ওয়ার্ড হচ্ছে—বোদার ঝলইশালশিরীর ২ নম্বর ওয়ার্ড, হরিরামপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড, সিংড়ার ২ নম্বর ওয়ার্ড, তেকানীর ১ নম্বর ওয়ার্ড, ছাইকোলার ১ নম্বর ওয়ার্ড, বয়ড়ার ৪ নম্বর ওয়ার্ড, বাঘবেড়ার ৭ নম্বর ওয়ার্ড, দাওগাঁর ৫ নম্বর ওয়ার্ড, পিংনার ২ নম্বর ওয়ার্ড, খড়িয়ার ৯ নম্বর ওয়ার্ড, নালীর ৭ নম্বর ওয়ার্ড, সুতালড়ীর ৫ নম্বর ওয়ার্ড, সাদিপুরের ৬ নম্বর ওয়ার্ড, কলমার ৮ নম্বর ওয়ার্ড, বৌলতলীর ২ নম্বর ওয়ার্ড, গাওদিয়ার ৪ নম্বর ওয়ার্ড, ভাগ্যকুলের ৬ নম্বর ওয়ার্ড, পুটিয়ার ৭ নম্বর ওয়ার্ড, পলাশতলীর ১ নম্বর ওয়ার্ড, শিরুয়াইলের ৮ নম্বর ওয়ার্ড, বলদিয়ার ৮ নম্বর ওয়ার্ড, হোগলাপাশার ৩ নম্বর ওয়ার্ড, জামদিয়ার ৪ নম্বর ওয়ার্ড, খেদাপাড়ার ৯ নম্বর ওয়ার্ড, বড়দলের ৯ নম্বর ওয়ার্ড, আব্দালপুরের ৬ নম্বর ওয়ার্ড, রাধানগরের ৮ নম্বর ওয়ার্ড, বুড়িচং সদরের ১ নম্বর ওয়ার্ড, নাথেরপেটুয়ার ৬ নম্বর ওয়ার্ড, ঝলম (দ.)-এর ৩ নম্বর ওয়ার্ড, আলকরার ৭ নম্বর ওয়ার্ড, নিলখীর ১ নম্বর ওয়ার্ড, যাত্রাপুরের ৪ নম্বর ওয়ার্ড, সরাইলের ৭ নম্বর ওয়ার্ড, পানিশ্বর উত্তরের ৯ নম্বর ওয়ার্ড, বালিথুবা পূর্বের ৮ নম্বর ওয়ার্ড, চিতোষী পূর্বের ৮ নম্বর ওয়ার্ড, মুছাপুরের ৮ নম্বর ওয়ার্ড, কোদালার ৫ ও ৯ নম্বর ওয়ার্ড, ইসলামপুরের ৬ নম্বর ওয়ার্ড, চিকদাইরের ৩ নম্বর ওয়ার্ড, বড় উঠানের ৮ নম্বর ওয়ার্ড, কান্দিগাঁওয়ের ৭ নম্বর ওয়ার্ড, বুধবারী বাজারের ৯ নম্বর ওয়ার্ড, দুবাগের ৯ নম্বর ওয়ার্ড এবং শিমুলবাঁক ইউনিয়নের ২ নম্বর সাধারণ ওয়ার্ড।