ফখরুলসহ ২৩ নেতা-কর্মীর অভিযোগ গঠনের শুনানি ৪ জুন

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ জুন। 
 
আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার অভিযোগ গঠন পিছিয়ে দেন।
 
কারাগার থেকে মির্জা ফখরুলকে আদালতে হাজির না করায় আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন।