কুমিল্লার নাঙ্গলকোটে ব্র্যাক কর্মকর্তা সাজেদা বেগম (৩৫) খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্র্যাক নাঙ্গলকোট শাখা অফিসের পুষ্টি বিভাগের কর্মকর্তা সাজেদা বেগম ও তার স্বামী শাহজাহানের মধ্যে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, স্বামী তাকে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রেখেছে।
ঐ দম্পতির দুটি সন্তান রয়েছে। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলায়।